ভোরের ফ্লাইওভার - সারিতা নাস্
ভোরের ফ্লাইওভার
- সারিতা নাস্
আমি প্রতিদিন অভিযোগ শুনি
আমার নাকি জগত নাই!
ছিল তো, একটা হাওয়া ঘুরপাক বিষন্ন আকাশ।
তারপর এলো ধূমকেতু
একটা বর্ণচোরা নার্সিসিস্ট ধুমকেতু
আগুন ছড়িয়ে ছিটকে গেলো এপাশ ওপাশ!
গ্রহদের মন খারাপ
আকাশ গুটিয়ে নিয়েছে আঁচল,
একটা ভুলভাল সূর্যের আঁচ
কমতে কমতে পৃথিবী বিকল।
আমি প্রতিদিন তিরষ্কার শুনি
আমার কোন আমি নাই।
ভোর থেকে ভোর আমি ইঁদুরের দৌড়
মাথা নিচু করে বেভুল রাস্তা পারাপার,
এ শহর আমার হয়েও আমার না,
নিস্তব্ধ চেয়ে থাকে ভোরের ফ্লাইওভার।


No comments
"আপনার মতামত বা প্রশ্ন লিখে জানান। আপনার যেকোনো পরামর্শ সাদরে গৃহীত।"