মন পরবাস - এস কে ইমাম হোসাইন
মন-পরবাস
- এস কে ইমাম হোসাইন
মনে যে আমার অসুখ হয়েছে
কেমনে বুঝিব তা,
বুকের মধ্যে নেই তার খোঁজ
কোথায় হারালো তা!
মন আমার নেই যে কাছে
চলে গেছে সে-
দূর আকাশের পাছে!
একলা আমি নিথর দেহে
পড়ে আছি নির্জনে!
মনের শোকে হাহাকার বুকে
মন তবু নাহি ফিরে!
আমায় ছেড়ে চলে গেছে সে
অসংখ্য অভিমানে!
কেমনে ফিরাবো পলাতক মন,
বাঁধিব কিসে বা হিয়া?
বেদনার নদী বয়ে যায় আজ
বক্ষ-আঙিনা দিয়া!
শত যাতনা আর হাহাকার নিয়ে
মনের খোঁজে বেরিয়েছি পথে,
পাব কি তাহারে ছায়াপথ ঘেঁষে
ফিরবে কি সে স্মৃতির রথে?
তার খোঁজে আঁধার রাতের, এই
পথচলা আমার চির অমলিন—

No comments
"আপনার মতামত বা প্রশ্ন লিখে জানান। আপনার যেকোনো পরামর্শ সাদরে গৃহীত।"