“আমার আমি”
-এস এম এ হানিফ
আমার প্রিয় রং
সন্ধ্যা-কালো-জাম, নীলচে-রাত
অভিমানী-গোধূলি, নিশাদল-আভা;
যা কিছু কালোর খুব কাছাকাছি
অথচ নয় কালো।
আমি মানুষটাও
সাদা-কালো সবার সাথে মিশি,
কৃষ্ণচূড়ার ছায়া মেখে হাসি,
খারাপের খুব কাছাকাছি দাঁড়িয়ে-
আদতে আমি ভালো।
(১৪ আগস্ট ২০২৬
মিরপুর, ঢাকা)
No comments
"আপনার মতামত বা প্রশ্ন লিখে জানান। আপনার যেকোনো পরামর্শ সাদরে গৃহীত।"