ads

ভালোবাসি আমার গ্রাম || Love My Village

ভালোবাসি আমার গ্রাম || Love My Village

ভালোবাসি আমার গ্রাম

তরিকুল ইসলাম ইমন

💚💚💚💚💚💚💚💚💚

আমি ভালোবাসি আমার গ্রাম

বড় মির্জাপুর তার নাম।

গ্রামবাংলা মানুষ আমি

করি যেচাষাবাস

সবার সাথে হাসি-খুশিতে

কাটাই যে বারো মাস।

সবুজ বনে শ্যামল শোভা

বাংলা মায়ের ছবি,

রূপের বন্যা হাসি ছড়ায়

কবিতা লেখে কবি।

মায়ের মত গ্রাম আমার

আদর স্নেহে ভরা,

ছোট্ট ছোট্ট খণ্ডে তাহার

আছে কিছু পাড়া।

বড় একটি দিঘি আছে

মির্জাপুরের এই গ্রামে,

সেথায় সবাই সাঁতার কাটে

যাই যে দুপুর , সাঁঝে।

এই গ্রামেতে জড়িয়ে আছে

আমার রঙ্গীন শৈশব,

জানি কখনো পাবো না আর

হারানো দিন' ঐসব।

তরিকুল ইসলাম ইমন


No comments

"আপনার মতামত বা প্রশ্ন লিখে জানান। আপনার যেকোনো পরামর্শ সাদরে গৃহীত।"

Theme images by Maliketh. Powered by Blogger.