ads

ভালোবাসা মানে || Love Means

Love Means || ভালোবাসা মানে

 
ভালোবাসা মানে

তরিকুল ইসলাম ইমন

=====[[]]]======

ভালোবাসা মানে
কয়েকটা বাস বা ট্রেনের
শারীরিক দূরত্ব আর মানসিক দূরত্ব
নিজের সাথে আপন ছায়ার মত ।

ভালোবাসা মানে
অধিকার চাহিদাহীনভাবে
এক সত্তার সাথে নিজেকে
বিলীন করে দেয়া।

ভালোবাসা মানে
নিজের কাছে নিজেকে
নতুন ভাবে আবিষ্কার করা।
ভালোবাসা মানে
প্রতিটি জীবনকে প্রেরণা যোগানো
তাতে কাছের মানুষকে ত্যাগও করতে হয়
আবার কারুর ত্যাগকে স্বীকার করতে হয় ।
ভালোবাসা মানে
এমন এক অনুভূতি যার অধিকতর
প্রকাশ করেও তৃপ্তি পাওয়া যায় না ।
ভালোবাসা অনবরত ভালোবাসা চায়,
ভালোবাসা চায় তাকে ঘিরেই যেন
সকল সত্তার উদ্ভব ঘটুক ।
ভালোবাসা মানে
কখনো ছেড়ে না যাওয়া
হুট করে কেউকে মনে পড়া
আর সেই মনে
মন খারাপের আচঁ লেগে থাকা ।
ভালোবাসা মানে
কাউকে পাবনা জেনেও
সে ভালো থাকুক এটাই চেয়ে যাওয়া ।
কষ্ট অধিকারবোধ হারিয়ে ফেলার ভয়
সারাদিন নিজের অজান্তেই
তার কথা ভেবে যাওয়া ।
ভালোবাসা মানে
এই প্রশ্নের উত্তর না পাওয়াটাই হলো ভালোবাসা
আপনি সারাজীবন খুঁজতে থাকবেন ভালোবাসা কী?

তরিকুল ইসলাম ইমন



No comments

"আপনার মতামত বা প্রশ্ন লিখে জানান। আপনার যেকোনো পরামর্শ সাদরে গৃহীত।"

Theme images by Maliketh. Powered by Blogger.