ads

লক্ষ্মী বউ - এস এম এ হানিফ

  

 লক্ষ্মী বউ

- এস এম এ হানিফ


লক্ষ্মী বউ, 

আমি রাজা নই, আমি তা জানি, 

তবুও আমার হৃদয়রাজ্যে তুমিই রাজরানি।

আমার যদি সাধ্য থাকত, আমি যদি পারতাম, 

তোমাকে পুতুলের মতো সাজিয়ে আমার কুটিরে রাখতাম। 

হৃদয়ের গহীনে তুমি কতখানি তা শুধু আমিই জানি, 

রাজ্য নেই আমার, তবু হৃদয়রাজ্যে তুমি রাজরানি।

পাছে লোকে যা-ই বলুক, আমি জানি ওসব মিছে, 

আমি পারি না তোমাকে সাজাতে, 

তবে সাজলে তুমি রাণীর চেয়ে কম কিসে!

টানাটানির সংসারে, সাধারণ পোশাকে, 

লোকে তোমাকে দেখে খুব সাধারণ চোখে; 

অথচ সাজলে তুমি রাণীর চেয়ে কম কিসে! 

সত্যিটা শুধু আমিই জানি— 

সাজিয়ে রেখেছি তোমাকে আমার হৃদয়রাজ্যে, 

যেখানে তুমি একমাত্র রাজরানি।

বাইরে যা-ই দেখুক না লোক, আমি তো সত্যি জানি— 

আমার ভালোবাসার রাজ্যে তুমিই রাজরানি।



(১৯ আগস্ট ২০২৬, মিরপুর, ঢাকা)

No comments

"আপনার মতামত বা প্রশ্ন লিখে জানান। আপনার যেকোনো পরামর্শ সাদরে গৃহীত।"

Theme images by Maliketh. Powered by Blogger.