ads

অনুকাব্য || খোলাচিঠি - ২

khola chithi

খোলাচিঠি - ২

জানো ?

এই শীতেও আমি

সেই চাদরের উষ্ণতা

অনুভব করি ।

মনে পড়ে ?

সেই এক চাদরের গল্প ?

আর লিপজেল - 

ঠোট থেকে ঠোটে?

শীত কেটেছে 

পাঁচ ছয়,

আজো উষ্ণ মনে হয় 

সেই চাদরের আদর ।

শীত আসে

শুকনো পাতা ঝরে,

বুকে বাজে 

ঝরা পাতার মর্মর ।


No comments

"আপনার মতামত বা প্রশ্ন লিখে জানান। আপনার যেকোনো পরামর্শ সাদরে গৃহীত।"

Theme images by Maliketh. Powered by Blogger.